মাদারগঞ্জে ৪ গ্রাম হেরোইনসহ রেজাউল গ্রেপ্তার
মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৪ গ্রাম হেরোইনসহ রেজাউল (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
গত রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রেজাউল পশ্চিম তারতাপাড়া এলাকার জামাল মন্ডলের ছেলে।
ঘটনাস্থলে তাঁর কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পরে সোমবার দুপুর দেড়টার দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান থাকবে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
