বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করেছেন সেনাবাহিনী
শহর প্রতিনিধি:
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার করা বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করেছেন ঘাটাইল সেনানিবাসের বোমা নিস্ক্রিয়করণ দল। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠে বোমাটি নিস্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিকট শব্দ শোনা যায়।
ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয়করণ অভিযান চালায়।
শনিবার সন্ধ্যা থেকে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় পথচারীরা। পরে ¯’ানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো ছিল। এর সঙ্গে তারও দেখা গেছে। এ ছাড়া ওপরে ‘সাবধান-বিপজ্জনক’ লেখা ছিল। বস্তুটি বোমা কি না, তা নিয়ে ¯’ানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি। জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, রাজনৈতিকভাবে আতঙ্কিত করার জন্য সেই কথিত ফ্যাসিস্ট-এর দোষররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানা ভাবে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের বোমা সাদৃশ্য বস্তুটি সেটা তারই একটি অংশ। তবে আমরা বলতে চাই এটি করে জামালপুরে অস্থিতিশীল করা যাবে না। জামালপুরকে আতঙ্কিত করা যাবে না।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসও সেখানে উপস্থিত ছিল। পরে ঘাটাইল সেনানিবাসের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট বোমা সাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করে।
