উপজেলার সংবাদজামালপুর

নেত্রকোণা জেলা পুলিশের গর্ব: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মোঃ রেজাউল ইসলাম খান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, পরিবার ও স্বজনদের অভিনন্দন।
পেশাগত নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খান।
সম্প্রতি নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে তাঁকে আনুষ্ঠানিকভাবে পদোন্নতির র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
তাঁর এই অর্জনে আনন্দিত ও গর্বিত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে মেলান্দহের জামাই হিসেবে তাঁর এই সাফল্যে মেলান্দহবাসীর পক্ষ থেকেও রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জীবনের প্রতিটি সাফল্যের পেছনে থাকে দীর্ঘ পথচলা, অধ্যবসায়, ত্যাগ, ধৈর্য ও নানা প্রতিকূলতা অতিক্রমের গল্প। মোঃ রেজাউল ইসলাম খানের এই অর্জনও নিশ্চয়ই সহজ পথের ফসল নয়। মহান আল্লাহর অশেষ রহমত, নিজের কর্মনিষ্ঠা এবং নিরলস প্রচেষ্টার মধ্য দিয়েই তিনি পেশাগত জীবনে নতুন এই মাইলফলক অর্জন করেছেন।
তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক। নতুন দায়িত্বে সততা, দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সবার।
মহান আল্লাহ তাঁর কর্মজীবনকে বরকতময় করুন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য দান করুন।
অভিনন্দন ও আন্তরিক শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *