আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুর মাদারগঞ্জে ধানক্ষেত থেকে। রফিকুল ইসলাম ওরফে বদর আলী (৪৫) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হেমডাবাড়ী পশ্চিমপাড়া এলাকার খালের উত্তর পাশে একটি ধানক্ষেতে জমির ওপর তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে তার ভাতিজা রাজু আহমেদ (৩৮) তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রফিকুল ইসলাম ওরফে বদর আলী ওই এলাকার মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে।

ভাতিজা রাজু আহমেদ জানান, গত রাত ৯টা থেকে ১০টার পর থেকে তার চাচার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে ধানক্ষেতে তাকে পাওয়া যায়। তার দাবি, কে বা কারা তাকে মারধর করে কিছু খাইয়ে দিয়ে থাকতে পারে। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধও চলে আসছিল।

এদিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *