উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে আনসার-ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠের রাস্তার পাশে শতাধিক গাছের চারা রোপণ করেছে উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপির সদস্যদের নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার এবং প্রশিক্ষক উত্তম কুমার ধর। এ সময় আনসার-ভিডিপির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে স্টেডিয়াম মাঠের রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন সম্প্রসারণের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *