আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ভিন্ন ধর্মের তরুণ-তরুণীর প্রেমের টানে ঘর ছাড়ার পর পুলিশ কর্তৃক উদ্ধার

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুর মাদারগঞ্জ উপজেলায় ভিন্ন ধর্ম ও সামাজিক পরিচয়ের দুই প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। মাদারগঞ্জ উপজেলার চরচাদপুর গ্রামের রুপা ও প্রদীপ একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কের জেরে তাঁরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

​পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে ছবিরার রানী তাঁর ছেলে প্রদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় একটি অভিযোগ করেন। এর পরের দিন নিখোঁজ মুসলিম তরুণী রুপার ভাইও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে গত ২৬ অক্টোবর রাতে জয়দেবপুর থানায় অভিযান চালিয়ে রুপা ও প্রদীপকে একত্রে উদ্ধার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় ও পারস্পরিক পরামর্শে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবং একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশ আরও জানায়, মেয়েটির হাতে শাখা ও কপালে সিঁদুর থাকলেও তিনি ধর্মান্তরিত হয়েছেন কি না বা তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কি না—এ বিষয়ে এখনো কোনো দাপ্তরিক কাগজ বা নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে তাঁরা থানায় অবস্থান করছেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *