মাদারগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতায় গুরুত্বারোপ

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর মাদারগঞ্জে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামের মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন, মাদারগঞ্জ ও জেলা তথ্য অফিস, জামালপুরের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
সমাবেশে সরকারি বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি, স্বাস্থ্য সচেতনতা এবং মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সরকারি সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
