আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

 

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুর মাদারগঞ্জে বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রুকন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আজ ভোরে উপজেলার পাটাদহ উত্তরপাড়া এলাকার প্রবাসী কালু মিয়ার ছেলে রুকন তিন বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুঘুমারী এলাকায় খেজুরের রস খেতে যাচ্ছিল। পথিমধ্যে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে রুকন গুরুতর আহত হয়।

পরে তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত রুকন পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। অল্প বয়সে তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *