উপজেলার সংবাদজামালপুরসদর

দৈনিক ঢাকা প্রতিদিনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

শহর প্রতিনিধি:
দৈনিক ঢাকা প্রতিদিনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জামালপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত আটটায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয।
অনুষ্ঠতি আলোচনা সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ঢাকা প্রতিদিনের জামালপুর প্রতিনিধি ফরিদুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলার চিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ঢাকা প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও সাফল্য কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *