উপজেলার সংবাদখেলাধূলা

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত 


ষ্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধোবাউড়া উপজেলা মহিলা ফুটবল দল। অধিনায়ক সানজিদা আক্তারের নেতৃত্বে দলের এই সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে ধোবাউড়ার ক্রীড়াঙ্গন।
চ্যাম্পিয়ন দলের হয়ে মাঠে নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের তারকা খেলোয়াড় মারিয়া মান্দা, শামসুন্নাহার, তহুরা খাতুনসহ একাধিক প্রতিভাবান ফুটবলার। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, দক্ষতা ও দলীয় সমন্বয়ে ধোবাউড়ার নারী ফুটবলাররা এই গৌরবময় সাফল্য অর্জন করেন।
দলের এ অর্জন উপলক্ষে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল এবং ধোবাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট উপস্থিত ছিলেন। পরে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, “ধোবাউড়ার নারী ফুটবলারদের এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। তাঁদের সাফল্য নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। নারী ফুটবলের বিকাশে এ ধরনের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ধোবাউড়ার নারী ফুটবলারদের এই জয় শুধু একটি ট্রফি অর্জন নয়, বরং নারীর অগ্রযাত্রা, আত্মবিশ্বাস ও ক্রীড়াপ্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে—এমন প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *