শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে জামালপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) জামালপুর জেলার বকশিগঞ্জ ও সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।
ডিআইজি মহোদয় পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোরশেদা খাতুন, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ইয়াহিয়া আল মামুন, জামালপুর; জনাব মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ও জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ’সহ সেচ্ছাসেবী এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
