আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন লাঙ্গলজোড়া এলাকার বিরুবাবুর ইটভাটা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ভুয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৫৪/৩৭ আপ নাছিরাবাদ ট্রেনটি লাঙ্গলজোড়া এলাকার বিরুবাবুর ইটভাটা সংলগ্ন স্থানে পৌঁছালে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় ২৬ অক্টোবর ২০২৬ তারিখে অপমৃত্যু মামলা নম্বর ৩২ রুজু করা হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *