আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুরসদর

২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভমিছিল

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী বলেন ২০০৬ সালে এই দিনে নিরস্ত্র নিরীহ জামায়াত-শিবির কর্মীদের উপর আওয়ামী হায়নাদের লগী-বৈঠার বর্বর তান্ডব মানবতার ইতিহাসকে কলঙ্কিত করেছে

২৮ অক্টোবর ২০০৬ সালের পল্টনের লগী বৈঠার তান্ডবে নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ২৮ অক্টোবর বুধবার বিকেলে জামালপুর সদর ও শহরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর শহর আমীর অধ্যাপক আল ইমরান সুজন এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারী আব্দুর রহমান ওমর এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম , শহরের নায়েবে আমীর নাজমুল হক মাসুদ, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, ইসলামী ছাত্রশিবির আশেক মাহমুদ কলেজের সভাপতি জামাল হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা নেতৃবৃন্দ ছাড়াও সদর ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তাগণ বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এছাড়া জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *