নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি
শহর প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকালে শহরের বকুলতলা, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়, বাইপাস মোড় ও গেইটপাড় এলাকায় পাঁচটি পয়েন্টে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিবেনা। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জানমাল ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। এ সময় বক্তারা সকলকে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
