উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহবাসীর হৃদয়ে ভালোবাসার নাম এএসআই রুবেল মিয়া, বদলির খবরে অশ্রুসিক্ত শুভাকাঙ্ক্ষীরা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ সততা, মানবিকতা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণে অর্জন করেছেন সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা।
স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবেন জামালপুরের মেলান্দহ থানায় কর্মরত এএসআই মোঃ রুবেল মিয়া। তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান, বিনয়ী, হাস্যোজ্জ্বল ও মানবিক মনের পেশাদার পুলিশ কর্মকর্তা। দায়িত্ববোধ, দক্ষতা, বিচক্ষণতা এবং মানুষের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।
কর্মজীবনে একাধিকবার জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন। তাঁর এসব অর্জন পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি বহন করে।
বদলিজনিত কারণে মেলান্দহ থানা ছেড়ে অন্য জেলায় যেতে হবে তাঁকে—এমন সংবাদে অনেক শুভাকাঙ্ক্ষী ও মেলান্দহবাসীর মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া। একজন সাধারণ মেলান্দহবাসী হিসেবে তাঁর বদলির খবর শুনে আমিও আবেগাপ্লুত হয়েছি। চোখের অশ্রু ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
সত্যি বলতে, এমন মানবিক, মিশুক, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে বিদায় নিলে তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমার দৃষ্টিতে, মেলান্দহ থানায় তাঁর মতো গুণসম্পন্ন পুলিশ কর্মকর্তা সত্যিই বিরল। এক কথায়, এএসআই মোঃ রুবেল মিয়া তাঁর কর্মগুণ, ব্যবহার ও মানবিকতার মাধ্যমে মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
তবে সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন কর্মস্থলেও তিনি তাঁর সততা, দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন—এটাই প্রত্যাশা।
এএসআই মোঃ রুবেল মিয়ার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা। কর্মস্থল বদলাবে, দায়িত্বের জায়গা বদলাবে, কিন্তু মেলান্দহবাসীর হৃদয়ে তাঁর প্রতি ভালোবাসা ও স্মৃতি কখনো মুছে যাবে না। বিদায় নয়, ভালো থাকবেন—এই প্রত্যাশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *