আলোচিতউপজেলার সংবাদজামালপুরস্বাস্থ্য

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সর্বদলীয় সংসদীয় ককাসে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জীবনমানের উন্নয়ন এবং তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস (প্ল্যাটফর্ম)’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে ককাসের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
এ সময় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং রাষ্ট্রীয় ও সামাজিক সুযোগ-সুবিধায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ধরনের সর্বদলীয় সংসদীয় প্ল্যাটফর্মের আত্মপ্রকাশকে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দল-মতের ঊর্ধ্বে উঠে জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে এই ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ককাসের সদস্য হিসেবে এ উদ্যোগে যুক্ত থাকা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার নতুন ক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *