দুই নাতিকে নিয়ে একই ফ্রেমে বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, দাদার ও নানার ভালোবাসায় এক অনন্য অনুভূতি
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। রাজনৈতিক ব্যস্ততা ও জনসেবার নানা কর্মসূচির বাইরে এবার দুই নাতিকে সঙ্গে নিয়ে কাটালেন কিছু আনন্দঘন সময়। একই ফ্রেমে দুই নাতিকে নিয়ে তাঁর এই মুহূর্ত যেন দাদা ও নানা হিসেবে এক অনন্য ভালোবাসা, মায়া ও আবেগের বহিঃপ্রকাশ। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা পশ্চিম জামালপুর তথা মেলান্দহের একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন।
মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ নানা মানবিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে। মানুষের কল্যাণে কাজ করাকে তিনি জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।
সাদামাটা জীবনযাপন, অমায়িক আচরণ, হাস্যোজ্জ্বল মুখ, বিনয়ী স্বভাব ও মানবিক মনোভাব তাঁর ব্যক্তিত্বকে করেছে স্বতন্ত্র। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও অভিভাবক হিসেবেও তিনি মানুষের কাছে পরিচিত।
জনসেবার ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সদস্যদের, বিশেষ করে নাতি-নাতনিদের সঙ্গে এমন কিছু মুহূর্ত মানুষের জীবনে বিশেষ আনন্দ ও প্রশান্তি এনে দেয়। দুই নাতিকে নিয়ে একই ফ্রেমে বন্দী এই ছবিটি তাই কেবল একটি ছবি নয়; এটি পারিবারিক ভালোবাসা, মমতা ও প্রজন্মের বন্ধনের এক সুন্দর স্মারক।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। মহান আল্লাহ তাঁকে পরিবারের সদস্যদের নিয়ে সুখে-শান্তিতে রাখুন এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
