মেলান্দহে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের তৎপরতা মণ্ডপে মণ্ডপে এএসপি-ওসির পরিদর্শন, শান্তি-সম্প্রীতিতে উৎসব উদযাপনের আহ্বান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মেলান্দহে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর হয়েছে পুলিশ। পূজামণ্ডপগুলোর সার্বিক মেলান্দহে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের তৎপরতা
মণ্ডপে মণ্ডপে এএসপি-ওসির পরিদর্শন, শান্তি-সম্প্রীতিতে উৎসব উদযাপনের আহ্বান
জামালপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মেলান্দহে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর হয়েছে পুলিশ। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহবুবুল হক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, প্রবেশ ও বের হওয়ার পথ, আলোকসজ্জাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।”
ওসি এটিএম মাহবুবুল হক বলেন, “প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি থাকবে, যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ ও সম্প্রীতির সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন।”
পুলিশ কর্মকর্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা বা পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিময় সরকার মিশু, এএসআই আল আমিনসহ মেলান্দহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের সরেজমিন পরিদর্শন ও নিরাপত্তার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে মেলান্দহে শারদীয় দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পারিবেশে অনুষ্ঠিত হবে। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহবুবুল হক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, প্রবেশ ও বের হওয়ার পথ, আলোকসজ্জাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।”
ওসি এটিএম মাহবুবুল হক বলেন, “প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি থাকবে, যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ ও সম্প্রীতির সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন।”
পুলিশ কর্মকর্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা বা পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিময় সরকার মিশু, এএসআই আল আমিনসহ মেলান্দহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের সরেজমিন পরিদর্শন ও নিরাপত্তার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে মেলান্দহে শারদীয় দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পারিবেশে অনুষ্ঠিত হবে।