উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ নারী ভর্তি, ফল প্রকাশ রোববার

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীন প্রশিক্ষণ কেন্দ্র (WTC)-এ ২০২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর মেয়াদে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে ৩০ জন নারী প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

এ নিয়ে আবেদন ও বাছাই প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ফলাফল আগামী রোববার প্রকাশ করা হবে।

এবার সেলাই, নকশিকাঁথা ও সূচিশিল্প ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়। প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের ন্যূনতম পঞ্চম শ্রেণি পাস এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সুবিধাবঞ্চিত, অসহায় ও বিধবা নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন জানান, প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদনের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৫৪ জন নারী আবেদন করেন। এর মধ্যে ৪৮ জন আবেদনকারী বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।

তিনি জানান, উপস্থিত আবেদনকারীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যোগ্য ৩০ জন নারীকে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত করা হবে।

আগামী রোববার নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, নকশিকাঁথা ও সূচিশিল্পের ওপর দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *