জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শহর প্রতিনিধি:
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় বক্তব্য আরো রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জামালপুর সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ।
বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে আগামীতে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। নীতি ও নৈতিকতা নিয়ে মানবিক মানুষ হয়ে দশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এ ছাড়াও আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জামালপুর সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের ৯৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
