উপজেলার সংবাদজামালপুরসদর

নান্দিনা স্টেশনে অপরাধ প্রতিরোধে রেলওয়ে পুলিশের সচেতনতামূলক সভা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জামালপুরের নান্দিনা স্টেশনে বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নান্দিনা স্টেশন এলাকায় জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্টেশন এলাকায় পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, অননুমোদিত হকার, হিজড়াদের অনৈতিক কর্মকাণ্ড, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ, নারী-পুরুষ যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় নান্দিনা স্টেশন মাস্টার আল জাহিদ নোমান, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আমিনুদ্দিন হাজী এবং আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয়রা অংশ নেন।
সভায় রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, “রেলযাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
রেলওয়ে পুলিশ জানায়, নান্দিনা স্টেশন ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জনসাধারণের সহযোগিতায় নিরাপদ রেলযাত্রা ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *