উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

এমপি বাবুলকে  বিমানবন্দরে অভ্যর্থনায় জানালেন মেলান্দহ বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা।
যুক্তরাষ্ট্র সফর শেষে আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভিআইপি গেটে তাকে অভ্যর্থনা জানান মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল কবির মঞ্জু। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের এই সুন্দর মুহূর্ত মেলান্দহ-মাদারগঞ্জের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করে এলাকার মানুষের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *