আলোচিতউপজেলার সংবাদমাদারগঞ্জ

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ সাইফ ও তার সহযোগী জীবন গ্রেপ্তার

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরে মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ সাইফ ও জীবন নামে দুজনকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মিয়াবাজার পৌরসভা গেটসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় সাইফ ও জীবনের সন্দেহজনক গতিবিধি দেখে তাঁদের তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, সাইফের বিরুদ্ধে আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে এবং তিনি কারাভোগ করেছেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক কারবারে জড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *