ছাত্রআন্দোলনের সাবেকদের নিয়ে জামালপুর শহর জামায়াতের মিলন মেলা

জামালপুর প্রতিনিধি:
১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে মিলন মেলার আয়োজন হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমান ওমর এর পরিচালনায় অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুস সাত্তার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান।
আরো বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট ছামিউল হক সহ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিবৃন্দ।
প্রধান অতিথি ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীল উদ্দেশ্য বলেন, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দুর্বল দিকগুলো চিহ্নিত করে স্থানীয় নির্বাচনে সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান।
