ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে সপ্তাহব্যাপী উঠান বৈঠক কর্মসুচীর সিদ্ধান্ত

জামালপুর প্রতিনিধি:- জামালপুর-২ ইসলামপুর আসনের মাননীয় এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়ের নির্দেশে আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ইসলামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে পৃথক পৃথক উঠান বৈঠক কর্মসুচীর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ১৮ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ওইসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ সুলতান মাহমুদ বাবু এমপি।

ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে শুক্রবার সন্ধায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজম উদ্-দৌলা পাহলোয়ান, যুগ্ম সম্পাদক বাবলু সরদার, অর্থ সম্পাদক আলম প্রিন্স, দফতর সম্পাদক ফিরোজ আহম্মেদ মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, সহ: সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
মাহফুদুজ্জামান লুলু,
পৌর বিএনপির সহ-সভাপতি বাদশা আলম প্রমুখ।

আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনে বিএনপির অত্যান্ত ত্যাগী, পরীক্ষিত, সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীকে বাছাই করার প্রচেষ্টায় আয়োজিত উঠান বৈঠক কর্মসুচীতে মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকবেন জামালপুর-২ ইসলামপুর আসনের মাননীয় এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়ের জেষ্ঠ্য কন্যা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *