আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্কুলের দপ্তরিসহ আটক ৩

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুর মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিসহ তিনজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫), মেলান্দহ উপজেলার বন্দর রৌহা এলাকার আব্দুল করিমের ছেলে চঞ্চল মিয়া (২৮) এবং একই এলাকার আব্দুর রফিকের ছেলে ওমর ফারুক (৩২)।

আটক ওমর ফারুক মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ২৭ নং বন্দর রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার আদালতে পাঠায়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মাদকবিরোধী অভিযানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কর্মচারী আটক হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *