উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় মাইচপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই নারী পেছন দিক থেকে ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় ১ নভেম্বর ২০২৬ তারিখে অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) নং-৩৩ রুজু করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেলপথে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ চলাচল এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার কারণ হতে পারে। নিহত নারীর পরিচয় শনাক্তসহ আইনগত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে পুলিশ কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *