উপজেলার সংবাদজামালপুরসদর

আইবিডব্লিউএফ এর জামালপুর জেলার ব্যবসায়ী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত 

 

জামালপুর প্রতিনিধি: ৬ নভেম্বর শুক্রবার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়।

আই.বি.ডব্লিউ.এফ এর জামালপুর জেলার সভাপতি মেজবাহুল কাইউম এর সভাপতিত্বে ও লোকমান আলীর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, আই বি ডব্লিউ এফ এর ময়মনসিংহ মহানগরীর সভাপতি শামসুদ্দোহা মাসুম।

আরো উপস্থিত ছিলেন আইবি ডব্লিউ এফ এর জেলা উপদেষ্টা এডভোকেট নাজমুল হক সাঈদী, মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট আব্দুল আওয়াল সহ প্রমুখ।

 

প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, আমরা হালাল ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করতে চাই। ব্যবসায়ীদের পারস্পরিক সুসম্পর্ক ও ব্যবসায়িক সমস্যা বা প্রতিবন্ধকতা দূর করতে চাই।

আমরা সুদমুক্ত, নৈতিক ও হালাল অর্থনীতির প্রসার ঘটাবো।

তিনি আরো বলেন আমরা নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরি করে শিল্প বিপ্লব ঘটাতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *