মেলান্দহে অফিস সহকারী আবুল হাশেমের শেষ কর্মদিবস সম্পন্ন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী আবুল হাশেমের মেলান্দহে কর্মজীবনের শেষ কর্মদিবস সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন মেলান্দহে কর্মরত থাকা অবস্থায় তিনি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সবার কাছে পরিচিতি লাভ করেন। তাঁর সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু বলেন, বিএনপি পরিবারের সন্তান আবুল হাশেম চাকরিজীবনে মেলান্দহে দায়িত্ব পালনকালে তাঁর কার্যালয় থেকে কোনো মানুষ মন খারাপ করে ফিরে এসেছেন—এমন ঘটনা তাঁর জানা নেই।
তিনি আরও বলেন, আবুল হাশেমের সঙ্গে তাঁর কোনো স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ছিল না; বরং তাঁর আন্তরিকতা, ভদ্রতা ও মানবিক আচরণই তাঁকে মুগ্ধ করেছে।
একজন সরকারি কর্মচারীর প্রকৃত সার্থকতা শুধু দাপ্তরিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও সহযোগিতার মধ্যেও নিহিত। আবুল হাশেম তাঁর কর্মজীবনে সেই মানবিক আচরণের স্মৃতি রেখে গেলেন।
মেলান্দহে তাঁর কর্মজীবনের সমাপ্তি হলেও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর আন্তরিকতা ও ভালো ব্যবহারের স্মৃতি অমলিন থাকবে।
