ভাটারা গাবতলী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো জামায়াত
জামালপুর প্রতিনিধি: জামালপুর সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারে সোমবার রাত ৯ টায় অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ৩ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।
জামালপুর জেলার নবনির্বাচিত আমীর মাওলানা আ ফ ম নূরুল ইসলাম সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলিফ হোসেন, সুরুজ্জামান ও মজনুর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় এ সময় জামালপুর জেলা মজলিসে শুরা সদস্য প্রফেসর এবিএম জুলফিকার আলী, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জাকিউল ইসলাম, অধ্যক্ষ জিয়াউল কবির, শহর শাখার আমির আল ইমরান সুজন, শহরের নায়েবে আমীর নাজমুল হক মাসুদ, সরিষাবাড়ি উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, ভাটারা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আছিমুল ইসলাম, ভাটারা ইউনিয়নের সভাপতি আবু তাহের এবং সেক্রেটারি হারুনুর রশিদ সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
নূরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। জামায়াতে ইসলামীর সৃষ্টির পর থেকে মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে। গাবতলী বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
