জামালপুর সদর থানার নতুন ওসি শাহীনুর ইসলাম তালুকদার, ডিবিতে যাচ্ছেন নাজমুস সাকিব

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহীনুর ইসলাম তালুকদার। অন্যদিকে, জামালপুর সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে যোগদান করবেন।
জানা গেছে, এর আগে শাহীনুর ইসলাম তালুকদার জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর দায়িত্বে নিয়োজিত ছিলেন। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি জামালপুর সদর থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
অন্যদিকে, ওসি নাজমুস সাকিব ডিবিতে যোগদানের মাধ্যমে গোয়েন্দা কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
দুই কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনকে কেন্দ্র করে তাঁদের নতুন কর্মস্থলে সফলতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত পুলিশি সেবা পাবেন—এমন প্রত্যাশা সচেতন মহলের।
নতুন দায়িত্বে উভয় কর্মকর্তার জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
