মাদারগঞ্জে জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বালিজুড়ী হাই স্কুল মোড় বিএনপির প্রধান কার্যালয়ে জিসাস মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আলহাজ্ব আব্দুল গফুর, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ সোহেল তালুকদার, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু ফকির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু এবং জামালপুর জেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাস মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীনুর ইসলাম শাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিসাস মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ তফাদার। এ সময় সংগঠনের সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হক হেলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, জিসাস দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক চর্চার প্রসারে কাজ করে আসছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, আবৃত্তি, নাটক এবং নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাংস্কৃতিকপ্রেমীরা।
এ সময় জিসাস মাদারগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
