উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরমেলান্দহ

মেলান্দহে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
‘সুস্থ সুন্দর জীবন গড়ি, স্কাউটিং শুরুতেই কাবিং করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের মেলান্দহে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত) মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দিনে ক্যাম্পুরী অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাবিংয়ের মাধ্যমে শিশুরা নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা পায়। একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে। স্কাউটিংয়ের শিক্ষাকে কাজে লাগিয়ে শিশুদের মানুষের কল্যাণে কাজ করা এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস মেলান্দহ উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “কাব ক্যাম্পুরী শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি তাদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলার সাধারণ সম্পাদক ও জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা শফিউর রহমান শফি। তিনি বলেন, “শিশুদের মধ্যে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে স্কাউটিংয়ের বিকল্প নেই; এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে।”
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সাবেক কমিশনার ও সাবেক স্কাউটস জেলা সহসভাপতি এবং নাংলা ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। তিনি বলেন, “স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত করে; তাই শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্যসচিব ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী,মেলান্দহ উপজেলা স্কাউটস কমিশনার ও উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদারসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার সুযোগ পাবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। এ আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *