উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে জামায়াতের জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত 

 

জামালপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে  আজ সকাল  ৯.৩০ টায় রুকন সম্মেলন জামালপুর পৌরশহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।

রুকন সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী।

আরো উপস্থিত ছিললেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, জেলার অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা আমীর সেক্রেটারি সহ জেলার পুরুষ ও মহিলা রুকন বৃন্দ।

অডিটরিয়ামের নিচতলায় পুরুষ রুকনগণ এবং দ্বিতীয় তলায় মহিলাগণ এর বসার ব্যবস্থা করা হয়।

২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের জন্য ব্যালটের মাধ্যমে রুকনদের  প্রত্যক্ষ মতামত গ্ৰহন করেন কেন্দ্র নির্ধারিত প্রিজাইটিং অফিসার ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।

প্রধান অতিথি বলেন কোরআনের মাধ্যমে যেমন রাসূল (সা:) জাহিলী সমাজকে পরিবর্তন করে উন্নত চরিত্রের লোক তৈরি করে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করে ছিলেন। তেমনি আমাদেরকে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে।

তিনি ইসলামকে বিজয়ী করার জন্য সকলকে অগ্ৰণী ভুমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *