উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে জামালপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গাপূজার সার্বিক আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ করে তুলতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপনে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, উৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন থাকে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিবসহ স্থানীয় সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *