জামালপুরের নতুন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, জামালপুর প্রেসক্লাবের অভিনন্দন

মোঃ রুহুল আমিন রাজু,স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। তিনি বর্তমানে বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর জামালপুরে নতুন কর্মস্থলে আগমনকে স্বাগত জানিয়ে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাত্মক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নতুন দায়িত্বে তাঁর পথচলা সুন্দর, সফল ও কল্যাণময় হোক—এই কামনায় তাঁর প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
