Thursday, November 12, 2026
Latest:
উপজেলার সংবাদজামালপুর

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত মেলান্দহ থানার এএসআই রুবেল মিয়া কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের স্বীকৃতি—সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
কর্মদক্ষতা, নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার মেলান্দহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ রুবেল মিয়া। তাঁর এ অর্জনে মেলান্দহ থানা পুলিশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন এএসআই মোঃ রুবেল মিয়া।
পুলিশি দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতার সঙ্গে ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
এ সময় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “পুলিশের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এএসআই রুবেল মিয়ার এ অর্জন অন্য পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”
এএসআই মোঃ রুবেল মিয়া বলেন, “এ সম্মাননা আমার দায়িত্ব পালনের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতায় ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করে যেতে চাই।”
তাঁর এ অর্জনে মেলান্দহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনে এমন স্বীকৃতি আগামী দিনেও তাঁকে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এএসআই মোঃ রুবেল মিয়ার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *