আন্তর্জাতিকউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শহর প্রতিনিধি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জামালপুর ডায়াবেটিস সমিতি আয়োজিত পদযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সভাপতি জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ ছাড়াও বক্তব্য দেন হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলামও ।
বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *