উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৯তম বার্ষিক সাধারণ সভা ও নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত

 
নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চেম্বারের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি। স্থানীয় চেম্বার মিলনায়তনে আয়োজিত গুরুত্বপূর্ণ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে এবং একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে জেলার সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ও গতিশীলতা বৃদ্ধিতে স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি তিনি জাতীয় অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকল ব্যবসায়ীকে বিভেদ ভুলে একতাবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
“উন্নয়নের পথে, ব্যবসায়ীদের সাথে, জামালপুরের উন্নয়ন একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভা সঞ্চালনা করেন চেম্বারের সহ-সভাপতি শফিকুল ইসলাম খান সজীব। সভায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান, সহসভপতি লিয়াকত আলী, পরিচালক নুরুল ইসলাম নবাব প্রমুখ। এছাড়া সভায় পরিচালক সিদ্দিক আহমেদ, এমরান হোসেন, মনোয়ার হোসেন খসরু, আবু আশিক মল্লিক, আছির উদ্দিন, মঞ্জুরুল কবির, সোহেল রানা, মনির হোসেন, আবু হোসেন, শাহ মো: গাউসুল আজম, শাহাদাত হোসেন, নাজমুল এহসান, আশিকুর রহমানসহ জামালপুর চেম্বার অব কমার্সের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের অর্থনৈতিক ভিতকে আরও সুসংহত করতে এবং একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করার ওপর বিশেষ জোর দেন। তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসার প্রসার ও টেকসই উন্নয়নে ব্যবসায়ী সমাজকে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার বন্ধনে কাজ করতে হবে; কেননা নতুন উদ্যোক্তাদের সফলতার মাধ্যমেই জেলার অর্থনীতি প্রাণবন্ত হয়ে উঠবে এবং সামগ্রিক অগ্রযাত্রায় এই সম্মিলিত প্রয়াস রাখবে অনন্য ভূমিকা।
এর আগে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিগত ৩৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়া নির্বাচন বোর্ড কর্তৃক ২০২৬-২০২৮ সালের পর্ষদের পরিচালক পর্ষদের পরিচিতি, সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, ২০২৪-২০২৫ ও ২০২৫ অর্থবছরের ফিন্যান্স ও ডিভিসি রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন, ২০২৬ সালের অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ, ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *