উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি:

যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে  জামায়াতের জামালপুর জেলা শাখার আমীর আ ফ ম নূরুল ইসলাম।

‎দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বৃহস্পতিবার (২6 নভেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে সভাপতির বক্তব্যে মাধ্যমে শেষ হয়।

 

জামালপুর জেলা শাখার নবর্নিবাচিত আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলামের সভাপতিত্বে ও শহর শাখার আমীর আল ইমরান সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি নূরুল হক জামালী,  এডভোকেট ছামিউল হক, জামালপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর, জামালপুর সদর উপজেলার আমীর মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

 

‎সমাবেশে সভাপতির বক্তব্যে আ ফ ম নূরুল ইসলাম আরো বলেন, কেউ যদি কোন মানুষকে  হত্যা করে ইচ্ছাপূর্বক, তার শাস্তি হচ্ছে ফাঁসি। আজকে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী আওয়ামী লীগ থানা, বাড়িঘর, গাড়ি জ্বালিয়ে দিয়েছে। গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করেছে। বর্তমান সরকারকে জিজ্ঞাসা করতে চাই, কোথায় আপনি থাকেন, কোথায় বসবাস করছেন? বাংলাদেশের একটি জেলাকে স্বাধীনতা ঘোষণা করে কি করেন আপনি?

 

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য জ্বালাও পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না। দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে।  অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।

 

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *