উপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ ২৮ নভেম্বর শনিবার সকাল ৭ টায় কর্মী সম্মেলন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান এর সভাপতিত্বে ও পৌরসভার সেক্রেটারি ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মজলিশে শূরা সদস্য ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মোজাম্মেল হক, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল হক, খন্দকার মুকাদ্দাস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যেখানে পরিপূর্ণভাবে যার যার অধিকার ফিরে পাবে। এরকম একটি রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য আমাদের ইউপি চেয়ারম্যান সহ সকল পর্যায়ে নির্বাচন করে জয়লাভ করতে হবে। এই জনপ্রতিনিধিদের জয়যুক্ত করার জন্য আমাদের নিজেদের শ্রম,সময় ও অর্থ দিতে হবে এবং জান এবং মাল দিয়ে এই যুদ্ধে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা যদি এই যুদ্ধে বিজয় নিয়ে আসতে পারি তাহলে আমরা যে ইকামতের দিনের স্বপ্ন দেখি, আমরা যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমরা যে খোলাফায়ে রাশিদিনের মতো একটি প্রতিনিধিত্বশীল রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের কাজ করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করবেন। আগামী দিনে যে কোনো সংগ্রাম, যে কোনো কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ থেকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করব। আল্লাহ যেন এই কাজের মাধ্যমে আমাদের দুনিয়াতে সফলতা দান করে, আখিরাতে যেন আমরা জান্নাতে যেতে পারি। তিনি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *