উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জ মডেল থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন স্নেহাশীষ রায়

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় অক্টোবর ২০২৬ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার গ্রহণ করেন।
এ অর্জনে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি স্নেহাশীষ রায় বলেন, এ সম্মাননা তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাঁকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মাদারগঞ্জ মডেল থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন শুধু তাঁর একার নয়, বরং থানার প্রতিটি সদস্যের। তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বিশেষভাবে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁর স্নেহ, ভালোবাসা, দিকনির্দেশনা ও সহযোগিতা দায়িত্ব পালনে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে বলে উল্লেখ করেন ওসি স্নেহাশীষ রায়।
তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মাদারগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, এ সম্মাননা মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *