মেলান্দহ জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ
জামালপুর প্রতিনিধিঃ ১৭ জুলাই সোমবার বেলা আনুমানিক ১২ টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চরসগুনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন চরসগুনা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মিজান (২৯),তার ছোট ভাই রাসেল (২৩), মোঃ ইমান আলী (৬৭) ও তার ছেলে মতিউর রহমান (৪৪)। এদের মধ্যে মিজানুর রহমান মিজান এর অবস্থা গুরুতর বলে জানা গেছে সে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে । অপর দিকে প্রতিপক্ষ আহত ইমাম আলী ও তার ছেলে মতিউর রহমান একই ঘটনায় আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে গত বুধবার বিকেলে তার নিজ বাড়িতে ফিরেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ঘটনার সূত্রে জানা গেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চরসগুনা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মিজান গংদের সাথে একই এলাকার বাসিন্দা প্রতিপক্ষ মতিউর রহমান, ইমান আলী, মোখলেছুর রহমান, মুন্জুরুল ইসলাম গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এই ঘটনার জের ধরে গত ১৭ জুলাই সোমবার বেলা আনুমানিক ১২টার দিকে গাছ লাগানো ও গাছ পরিচর্যা ও পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষে ৪ জন আহত হয় বলে জানা গেছে। এ বির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন। তিনি বলেন কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।
