জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ০২ আগষ্ট বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবাগত জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ ও নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর -৫ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক প্রমুখ।
