জামালপুরমাদারগঞ্জ

জামালপুরের পুলিশ সুপার মাদারগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ গত ১০ আগষ্ট বৃহস্পতিবার মাদারগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।

এসময় পুলিশ সুপার মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে পুলিশ সুপার পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এর আগে নবাগত পুলিশ সুপার মহোদয় থানায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার ও মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *