মেলান্দহ শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মির্জা আজম এমপির মতবিনিময় সভা
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃজামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী বাজার সংলগ্ন শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ভাবকী কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প পরিচালক ড. মুখলেছুর রহমানের সভাপত্বিতে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন ও ডাঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।
সভায় শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন হলের মির্জা আজম মাল্টি পারপাস হল, ফারুক আহাম্মেদ চৌধুরী ছাত্রাবাস, এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ছাত্রাবাস ও দেওয়ান আলেয়া আজম ছাত্রী নিবাস নামে নামকরণের প্রস্তাব করা হয়।
উল্লেখ্যঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী বাজার সংলগ্ন ১৭ একর জমির উপর নির্মিত শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের স্বপ্নদ্রষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বুটেক্স অধিভুক্ত অষ্টম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এটি।
