জামালপুরে পুনাক কর্তৃক বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ গত ৮ সেপ্টেম্বর শুক্রবার জামালপুরের পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক, জামালপুরে বন্যা দূর্গত এলাকার জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুরের সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুছন্দা ভট্টাচাৰ্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ; জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে জনাব মধুছন্দা ভট্টাচাৰ্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ রেঞ্জ মহোদয় জামালপুর আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচছা জানান সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুর। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি(এ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত)৷ জনাব দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, মহোদয়কে শুভেচ্ছা জানান পুলিশ সুপার জামালপুর মহোদয়।
এসময় ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
