উপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির সাথে জামালপুরের এসপির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সহিত জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে রেঞ্জ ডিআইজি মহোদয় রেঞ্জাধীন পুলিশ সুপার মহোদয়গণের সাথে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি পৃথক পৃথকভাবে স্বাক্ষর করেন।

এসময় ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রেঞ্জাধীন অন্যান্য জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *