আলোচিতইসলামপুরজামালপুর

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় আহত ভটভটি চালকের মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ভটভটিচালক ভুট্টু মিয়া (৪০) মারা গেছেন। ২৩ জুন রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ভুট্টু মিয়া ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশাড়িয়াবাড়ী গ্রামের পানাউল্লার ছেলে।

এর আগে দুপুরে উপজেলার মোশারফগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এক রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় আহত গাড়ির হেলপার টুক্কু মিয়া (২৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেন আনুমানিক দুপুর দেড়টার দিকে ছেড়ে আসে। ট্রেনটি আনুমানিক দুপুর ২টার দিকে মোশারফগঞ্জ রেলস্টেশন পার হয়ে স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছালে লাইনের উপর থাকা ইট বোঝাই ভটভটিকে ধাক্কা দেয়। এতে লাইনের দুই পাশে ছিটকে পড়ে ভটভটি গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত হয় ভটভটির চালক ভুট্টু মিয়া ও হেলপার টুক্কু মিয়া। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভটভটিচালক ভুট্টু মিয়া মারা যান।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *