মেলান্দহের দুই নেতাকে একসঙ্গে দেখে নেতাকর্মীদের মাঝে ঐক্যের প্রত্যাশা
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে একসঙ্গে দেখে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাদের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।
মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মহোদয় এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাইকে একসঙ্গে দেখে অনেকেই তাদের অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন।
নেতাকর্মীরা বলেন, দলের বৃহত্তর স্বার্থে সবাইকে পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় থাকলে দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
তাদের প্রত্যাশা, দুই নেতার এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং আগামী দিনে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করবে।
ঐক্যই শক্তি, ঐক্যই সফলতার পথ—এমন প্রত্যাশাই নেতাকর্মীদের।
